1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে জনসচেতনতামূলক র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়কগলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এক সভা অনুষ্ঠিত হয় ।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাতের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম-সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহম্মেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা।
র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল। এ সময় বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিন্নাত বলেন, ডেঙ্গু আজ আমাদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। এটি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। আপনি আপনার আঙিনা পরিষ্কার রাখলে শুধু আপনার পরিবারই নয়, আপনার প্রতিবেশীও সুরক্ষিত থাকবে। আপনার-আমার এ ছোট ছোট সচেতন পদক্ষেপই একটি পরিচ্ছন্ন, সুস্থ ও আধুনিক সোনারগাঁ গড়ার মূল ভিত্তি।
তিনি আরও বলেন, সচেতনতাকে কেবল মুখে সীমাবদ্ধ না রেখে চর্চায় রূপান্তর করি। সরকারের গৃহীত উদ্যোগের পাশে দাঁড়িয়ে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত, নিরাপদ ও আধুনিক সোনারগাঁ গড়ে তুলি।
র‍্যালি-পরবর্তী সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সচেতনতা প্রয়োজন। নিজ নিজ ঘরবাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই পরিবার ও সমাজকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখা সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর