1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে ড্যাফোডিলস্ ইসলামি ক্যাডেট মাদরাসার দাখিল পরীক্ষায় সাফল্যে: শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত

মোঃ আক্তার হোসেন, নারায়ণগঞ্জ

২০২৬ সালের দাখিল পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করেছে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘ড্যাফোডিলস্ ইসলামি ক্যাডেট মাদরাসা’। শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর মোঃ শাহপরান এক অসাধারণ মেধা ও সাফল্যের স্বাক্ষর রেখে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

প্রতিষ্ঠানটির এই ধারাবাহিক সাফল্য বজায় থাকায় মাদরাসার সভাপতি আলহাজ্ব শেখ আলমগীর (আপেল) এর নির্দেশনায় এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় সুধীমহল অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা তাদের মেধা, পরিশ্রম ও মাদরাসার সার্বিক দিকনির্দেশনায় এ গৌরবোজ্জ্বল ফল লাভ করেছে।

মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রতি রোদ্রেঝলমল শুভকামনা ও প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এক শুভেচ্ছা বার্তায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক – মাওলানা মাইন উদ্দিন নূরী ও হাফেজ মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সিরাজী তাড়া সাংবাদিকদের বলেন, “আমাদের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই ঈর্ষণীয় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। আমরা আশাবাদী, এই শিক্ষার্থীরা আগামীতেও শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতায় দেশের আলোকবর্তিকা হয়ে নিজেদের গড়ে তুলবে এবং সমাজ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।”

মেধাবী এই শিক্ষার্থীদের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরিচালনা পর্ষদ এবং এলাকাবাসী তাদের আন্তরিক দোয়া ও মোবারকবাদ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর