1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, মেধা বিকাশে এমপি মান্নানের সাথে শিক্ষকদের মতবিনিময়

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
(২২ আগষ্ট) শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।
প্রধান অতিথি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, প্রাথমিক শিক্ষার ওপর যথাযথ গুরুত্ব দিলে নারায়ণগঞ্জ থেকেও এসপি, ডিসি কিংবা সরকারের গুরুত্বপূর্ণ পদে দেশের প্রতিনিধিত্ব করা সম্ভব। বর্তমান সময়ে গ্রাম এলাকা থেকে পড়াশোনা করে অনেকেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবসহ উচ্চপদস্থ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাই ভবিষ্যৎ প্রজন্মের শক্ত ভিত গড়তে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের কোনো বিকল্প নেই।
সভায় আরো বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর- এ ইয়াছিন নোবেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষকদের উদ্দেশ্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি এবার আপনাদের থেকে শিক্ষার মান কেমন হয় তা সরাসরি দেখবো। সোনারগাঁয়ের কোন স্কুলের ছাত্র-ছাত্রীরা কে কত নম্বর পেল, কোন স্কুলের রেজাল্ট ভালো হলো বা খারাপ হলো এবং কতগুলো বৃত্তি পেল তা কঠোরভাবে তদারকি করা হবে। সোনারগাঁয়ে ১১৩টি প্রাইমারি স্কুল আছে, আমি চাই প্রতিটি স্কুলের সাথে পড়ালেখার একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি হোক।
শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে পাঠদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যদি শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে লেখা-পড়া না করান, তবে আমাদের আগামী প্রজন্ম শিক্ষিত হবে না। জোরজবরদস্তি বা অত্যাচার করে শিক্ষার্থীদের শেখানো যায় না, আপনাদের মন থেকে এই দায়িত্ববোধ অনুভব করতে হবে। আপনারা আন্তরিকভাবে পড়ালেখা করালে আমার পক্ষ থেকেও আপনাদের প্রতি বিশেষ সু-দৃষ্টি থাকবে।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন ও ঝরে পড়া রোধে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেশসেরা শিক্ষক ও বিভাগীয় সেরা শিক্ষকদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

ক্ষার্থীদের মেধা বিকাশণে লক্ষ্যে এমপি মান্নানের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়

সোনারগাঁ প্রতিনিধি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর