1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁয়ে ফুলেল খেলাঘর আসর-এর যাত্রা শুরু

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

“আজকের শিশু, আগামী দিনের বাংলাদেশ”-এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আত্মপ্রকাশ করলো নতুন শিশু সংগঠন ‘ফুলেল খেলাঘর আসর’।
বৃহস্পতিবার  দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে শিশুদের হাতের লেখার সৌন্দর্য প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সোনারগাঁও শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুল ইসলাম সুমন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘরের
নারায়ণগঞ্জ জেলা  সভাপতি জহিরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাঘরের সহ-সভাপতি লক্ষী চক্রবর্তী, আনোয়ার হোসেন, ঈদ উল হাসান রিদওয়ান, অপূর্ব হোসাইন মিলন, এবং ফুলেল খেলাঘর আসরের সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক তাহিরা শবনম যোবায়দা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া।
শিশুদের সৃজনশীলতা ও শিক্ষার মানোন্নয়নে আয়োজিত হাতের লেখার প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট ৬ জন শিক্ষার্থীকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে ফুলেল খেলাঘর আসরের ২১ সদস্যের নতুন কমিটি শপথবাক্য পাঠের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে।
সৃজনশীল চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিশুদের মানবিক বিকাশে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চায় নতুন এই সংগঠন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর