1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে বিজয় মেলার মাধ্যমে বিজয় দিবস পালিত

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে সোনারগাঁ স্টেডিয়ামে কুচকাওয়াজ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদ মজনু শাহ পার্কের বিজয় স্তম্ভ ও উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সোনারগাঁও প্রেস ক্লাবসহ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক  সংগঠন  বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।
বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁও প্রেস ক্লাব বিজয় দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি ফজলে রাব্বি সোহেলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, নির্বাহী সদস্য মনির হোসেন ও সদস্য নাসির উদ্দিন।  পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজয় দিবস উপলক্ষে স্থানীয় কারুশিল্পীদের অংশ গ্রহনে দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ বিজয় মেলা সকলের দৃষ্টি আকর্ষণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর