1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে বিয়ের নামে স্কুল শিক্ষার্থীর সাথে প্রতারণা 

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের মসলন্দপুর গ্রামের নাসিত সিফাত নামে এক যুবক মিরপুর এলাকার মিম আক্তার নামে এক স্কুল শিক্ষার্থীর সাথে বিয়ের নামে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে।

গত ৩০ মার্চ মিম আক্তার ফারজানা নামে ওই স্কুল শিক্ষার্থী  নাসিত সিফাত তার মা লাইলী আক্তার ও নাসিত সিফাতের দ্বিতীয় স্ত্রী আখি আক্তার এর নামে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, সিফাত ওই স্কুল শিক্ষার্থী মিম আক্তারকে ২০২৫ সালের ১৫ অক্টোবর নানা প্রলোভন দেখিয়ে কোর্ট  ম্যারেজ এর মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর ঢাকার মিরপুরে দুজন একটি বাসায় ভাড়া থাকতেন।

প্রায় দুই মাস যাবৎ সিফাত তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। যোগাযোগ  না করায় মিম সিফাতের গ্রামের বাড়ি সোনারগাঁয়ের মসলন্দপুর এসে জানতে পারে সে পরকীয়া করে আখি আক্তার নামে  এক মেয়েকে বিয়ে করেছে। এর প্রতিবাদ করলে সিফাত ও তার দ্বিতীয় স্ত্রী  আঁখি আক্তার ও সিফাতের মা লাইলী বেগম মীমকে বেধড়ক পিঠিয়ে আহত করে।

মিম তিন মাসের অন্তঃসত্ত্বা বিধায় সে হামলায় মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগকারী মিম আক্তার জানান, তার সাথে সিফাত সম্পূর্ণভাবে প্রতারণা করেছে এজন্য তিনি সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন কিন্তু থানা পুলিশ এখনও মামলা হিসেবে নথিভুক্ত করেনি।

সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর