1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে মাদক, অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে
মাদক ও বিভিন্ন অপরাধ নির্মূলে
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। শুক্রবার (১৫ মে) বিকেলে সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া তিন রাস্তার মোড় মসজিদ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে উত্তর ষোলপাড়া, দক্ষিণ ষোলপাড়া ও লাহাপাড়া, ভট্টপুর গ্রামের ৫শতাধিক নারী পুরুষ, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ষোলপাড়া থেকে শুরু হয়ে ভট্টপুর এলাকায় এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ষোলপাড়া ষালপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের সদস্য ইঞ্জিনিয়ার বাবুল মোল্লা, ষোলপাড়া গ্রামের বাসিন্দা গিয়াস কামাল, সিরাতুল মোস্তাকিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ আরিফুল ইসলাম, ফারদিন রাসেল, শহিদুল ইসলাম রাজু, আনোয়ারা বেগম, মালেকা বেগম, শাহিনুর, লিমা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ধ্যা নামলেই ষোলপাড়া এলাকার নির্জন স্থানগুলোতে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়| তারা বিভিন্নভাবে যুব সমাজ ও কর্মজীবী মানুষের হাতে মাদক পৌঁছে দিচ্ছে। মাদকের অর্থের যোগান দিতে গিয়ে অনেকেই চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে এলাকায় সামাজিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে।
তারা আরো বলেন, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে মাদক ও অপরাধ প্রতিরোধে এগিয়ে এলে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব। একই সঙ্গে তিনি এলাকায় পুলিশ প্রশাসনের নিয়মিত টহল ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর