1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, প্রায় দেড় কোটি টাকার ক্ষতি, এই দায় কার 

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

অভিজাত শপিংমলেও রক্ষা হলো না ব্যবসায়ীর, সিসিটিভি নষ্ট, সিকিউরিটি দুর্বল, ব্যয়বহুল এই শপিংমলে  ব্যবসায়ীদের নিরাপত্তা কতটুকু, এ নিয়ে ব্যবসায়ী মহলে দুশ্চিন্তার  ছাপ।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার প্রিন্সিপাল-হান্ড্রেট শপিংমলে অবস্থিত আমিনুল টেলিকমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৪৬টি মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১২ জুন) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ধরা পড়ে।
দোকানের কর্মচারীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তারা বাসায় চলে যান। শুক্রবার সকালে দোকানে এসে দেখতে পান দোকানের দুটি তালা ভাঙা। পরে শাটার খুলে ভিতরে প্রবেশ করলে দোকান এলোমেলো অবস্থায় দেখতে পান। ডিসপ্লেতে রাখা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১৪৬টি মোবাইল ফোন চুরি হয়েছে।
তারা আরও জানান, একটি আধুনিক শপিংমলে দিনের আলোয় এমন চুরির ঘটনা উদ্বেগজনক। ঘটনার পর মার্কেটের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করতে গিয়ে জানা যায়, দোকানের ক্যামেরাটি দীর্ঘদিন ধরে অচল ছিল। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি বড় শপিংমলের নিরাপত্তা ব্যবস্থা কীভাবে এত দুর্বল হতে পারে, তা তদন্ত করা প্রয়োজন। বিষয়টি নিয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, চুরি হওয়া মোবাইলগুলোর মধ্যে কিছু আইফোন সরাসরি চীন থেকে আমদানি করা হয়েছিল। এসব মোবাইলের সবগুলোর বৈধ কাগজপত্র না থাকায় চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের কার্যক্রম কতটা সফল হবে, তা নিয়েও সংশয় রয়েছে।

প্রিন্সিপাল হান্ড্রেট প্লাজার একজন নিরাপত্তা কর্মী জানান, আমরা প্রতিদিন সকাল ৯টায় মার্কেট খুলে দেই। এসময় দোকানদার থেকে শুরু করে কাষ্টমার ডুকে কে চুর কে চুর না আমরা কিভাবে বুঝবো। এছাড়া এসময় মার্কেট থেকে কাউকে বড় কোন ব্যাগ নিয়েও বের হতে দেখিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর