1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, নারীসহ ৪ জন আহত

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মোঃ সাব্বির আল রাজ (২০) সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে জানান, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনপিসি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব। রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এই হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদি চকের বাড়ী এলাকায় তার মামা আনামত উল্লাহর বসত বাড়ীতে দেশীয় অস্ত্রসহ হামলা চালায় অভিযুক্তরা। সাবেক ইউপি সদস্য আনোয়ার আলী মেম্বারের নেতৃত্বে  তার ছেলে খোকন, সাকিল, মাহবুব, রিফাত, সাব্বির ও মোমেন দা, চাপাতি, লোহার রড, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে ১০–১২ জন বাড়ির উঠানে অবৈধভাবে প্রবেশ করে হামলা চালায়।

হামলায় আনামত উল্লাহকে বেধড়ক মারধর করে নাক ও মুখে গুরুতর জখম করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই মোঃ মোস্তফার বাম পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে দেওয়া হয়। এছাড়া বৃদ্ধা গুলে আক্তারকে কিল-ঘুষি ও লাথি মারাসহ চুল ধরে টানা-হেঁচড়া করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা অন্তঃসত্ত্বা মোসাঃ কাজলীর পেটে লাথি মেরে আহত করে।

আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর