1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলা, চাঁদা দাবি ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক জাতীয় পার্টির নেতাসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ভুক্তভোগী সাংবাদিক পীর মোহাম্মদ (৩৫) জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত-এর বিশেষ প্রতিনিধি, মোভি বাংলা টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি এবং সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি রোববার (১ মার্চ ২০২৬) সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চৌধুরীগাঁও এলাকায় নিজ বাড়ির সামনে অবস্থানকালে তিনি হামলার শিকার হন। অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় বাসিন্দা মো. ইকবাল হোসেন (৪৭)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে শারীরিক হামলা চালায়।
ভুক্তভোগীর দাবি, ইকবাল হোসেনের হাতে থাকা একটি এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করা হলে তিনি আত্মরক্ষার্থে হাত দিয়ে প্রতিহত করেন। এতে তার ডান হাতে গুরুতর আঘাত লাগে এবং হাড় ভেঙে যায়। একই সময় হামলাকারীরা তার ব্যাগে থাকা ডাচ্-বাংলা ব্যাংক থেকে উত্তোলন করা ৭ লাখ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত অবস্থায় তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শক্রমে থানায় অভিযোগ দায়ের করেন।এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এটি শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপরও হুমকি। আমরা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাংবাদিক মহলে এ ঘটনার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর