1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে হাজী আবদুল খালেক ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁ উপজেলার ৩৪ নং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজী আবদুল খালেক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেঙ্গাকান্দী গ্রামের হাজী আবদুল খালেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালপাড়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক দেওয়ান সামছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাফিজা।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের শিক্ষা বৃত্তি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা বিস্তারে সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসা সময়ের দাবি। হাজী আবদুল খালেক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে বলে বক্তারা উল্লেখ করেন।
জানা যায়, গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে সোনারগাঁ উপজেলার ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৭৩ জন মেধাবী শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। চতুর্থ শ্রেণির সিলেবাসের আলোকে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা মোঃ জাবের হোসেন। পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কাউছার আহাম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ রোকনুজ্জামানসহ সোনারগাঁ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। বৃত্তি পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর