1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি ১০ঘন্টার পর গ্রেপ্তার

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০পিস ইয়াবাসহ আটকের পর পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারী মো. রাজু মিয়াকে ১০ ঘন্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় তার বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মৃত হোসেন আলির ছেলে। গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।  
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালিয়ে পলাতক মাদক কারবারি মো. রাজু মিয়াকে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটকের পর তার সঙ্গে থাকা ইয়াবা উদ্ধার করে হাতে হাতকড়া পড়িয়ে ফাঁড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হয়। এসময় মাদক কারবারির পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময়য় আটককৃত কারবারি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনকে হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। পরে রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার বড় ভাই আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।  
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবার ও পালিয়ে যাওয়ার সহযোগিতা করার অপরাধে তার ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মাদক কারবারি দুই ভাইকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর