1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে ১৮ মামলার আসামী ডাকাত সর্দার রুবেলসহ ৪ ডাকাত গ্রেপ্তার

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭০ বার পঠিত

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধ

সোনারগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার রুবেল( ৩৫)সহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করা   হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে তারা গ্রেপ্তার হয়। পুলিশ জানায়, ডাকাত সর্দার রুবেলের বিরুদ্ধে সোনারগাঁ থানায় খুন, ডাকাতি, নারী ও শিশু অপহরণসহ মোট ১৮টি মামলা রয়েছে। রুবেল উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের হানিফার পুত্র।
এদিকে ডাকাত সর্দার রুবেল ছাড়াও ডাকাত ইলিয়াস বাবু(৩৫) কে গত সোমবার থানা পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আক্তার হোসেনের পুত্র।
মঙ্গলবার রাতে ডাকাত উজ্জল(৩৬)কে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত আফসার মিয়ার পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে।
ডাকাত আল আমিন (৩২) কে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। সে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আক্কুল আলীর ছেলে।তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ  গোলাম সারোয়ার জানান,  গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। আসামীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর