1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে ২৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৫০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল হোসেনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামে মরহুম হাজী মো. ফজলুল হক মেম্বারের বাড়িতে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মুক্তার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সাবেক সভাপতি এমএ জামান,বিএনপি নেতা মোহাম্মদ আলী, যুব সংঘ ক্লাবের সভাপতি মোতালেব মিয়া স্বপন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা পর্যায়ক্রমে সুবিধাভোগীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোশারফ হোসেন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সচ্ছল মানুষের দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি বাড়াতে সহায়ক। তিনি বলেন, আমি আগামীতে সোনারগাঁ পৌরসভা নির্বাচনে অংশ নিতে চাই। এ জন্য সবার সমর্থন ও দোয়া কামনা করছি। আপনাদের সহযোগিতায় মানুষের পাশে থাকতে চাই।
সভাপতির বক্তব্যে মুক্তার হোসেন বলেন, ঈদ সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা দেয়। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়।
আয়োজক কামাল হোসেন বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই তাঁর এই উদ্যোগ। তিনি বলেন, গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ঈদের আনন্দ পূর্ণতা পায়।
তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত অতিথিরা রাইজদিয়া বাইতুন নূর জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর