1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁ পৌরসভা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফারুক আহমেদ এক বৃদ্ধা মাকে একটি হুইল চেয়ার উপহার দিলেন 

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৫৯ বার পঠিত
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদের পক্ষ থেকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত বানিনাথপুর শ্রী শ্রী গৌর-নিতাই আখড়ার কর্তার মায়ের জন্য একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে।
সম্প্রতি বানিনাথপুর এলাকায় অসুস্থ বৃদ্ধার পরিবারের কাছে এ হুইল চেয়ার পৌঁছে দেওয়া হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে মানবিক এ উদ্যোগের প্রশংসা করেন।
এ সমায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকারিয়া সালেহ সপন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ও আবু সাইদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতা রাব্বি জুয়েল এবং আলাউদ্দীন আর্মি।
এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর