1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁ প্রেস ক্লাবের ভাষা দিবস পালিত

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ বার পঠিত
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 
যথাযোগ্য মর্যাদা ও ভাবভাম্ভির্যের মধ্য দিয়ে সোনারগাঁ প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি সকালে সোনারগাঁ প্রেস ক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ক্লাব কার্যালয়ে  ক্লাবের সভাপতি এম.এম সালাহউদ্দিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক খায়রুল আলম খোকনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনায় সোনারগাঁয়ের সন্তান রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের প্রথম আহ্বায়ক ড. নূরুল হক ভূইঁয়াকে স্মরনীয় করে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
আলোচনা সভায় অংশ নেন, সোনারগাঁ প্রেস ক্লাবের সহ সভাপতি ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সদস্য মাসুদ শায়ান, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সদস্য শাহাদাত হোসেন রতন, আনিছুর রহমান,নাসিরউদ্দিন,আনিসুর রহমান সজিব, সুমন আল হাসান, কাজী সেলিম রেজা,  মোহাম্মদ সালাউদ্দিন, উদীচী শিল্পী গোষ্ঠির সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ ও প্রকৃতি বিষয়ক লেখক মোহাম্মদ মহসীন প্রমূখ।
এদিকে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ওসি মো. মুহিবউল্লাহ প্রমূখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর