
নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ- নারায়নগঞ্জ বন্দর ২৭নং মনারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)বিকেল ৩ ঘটিকার সময় বিদ্যালয় মাঠে সাবেক সভাপতি ও ধামগড় ইউপি সাবেক মেম্বার আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা বেগমের সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন নারায়নগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর-বন্দর আসনের সাংসদ এডভোকেট আবুল কালাম এর সচিব ও পুত্র আলহাজ্ব আবুল কাউসার আশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট বিল্লাল হোসেন, নাসিক ২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শামসুজ্জামান জোহা, মোস্তফা কামাল, আব্দুল মতিন ভাসানী, ধামগড় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গাজ্বী মোঃ আমির হামজা, গোলবক্স ভূইয়া ওরফে রাসেল, মোঃ মোমেন ভূইয়া, ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ ইসলাম উদ্দিন, রুহুল আমিন প্রধান, মুন্নি আক্তার, ইয়াকুব মুন্সি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শাহজাহান ওরফে শাজা, সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিব,শাহিন, এনামুল হক ও আন্জুমান আরা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।