
বন্দর প্রতিনিধি মোঃ ইদ্রিস আলী
নারায়ণগঞ্জ বন্দরের মুসাপুর পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ৯ জানুয়ারী শুক্রবার এক ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ইসলামিক চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী।
মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে রাস্তার পাশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মানুষ তাঁর হৃদয়স্পর্শী বয়ান শ্রবণ করেন।
ওয়াজে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, “বর্তমান সমাজে নৈতিকতার অবক্ষয় ভয়াবহ আকার ধারণ করেছে। আল্লাহভীতি, রাসূল (সা.)-এর সুন্নাহ অনুসরণ এবং কুরআনের পথে জীবন পরিচালনা করলেই শান্তিময় সমাজ প্রতিষ্ঠা সম্ভব।” তিনি যুবসমাজকে মাদক, অশ্লীলতা ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান।
এছাড়া তিনি পিতা-মাতার প্রতি দায়িত্ব, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং নিয়মিত নামাজ প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মুসাপুর পশ্চিম পাড়া জামে মসজিদের সভাপতি জনাব মু ইসহাক মাস্টার সাহেব, “এ ধরনের মাহফিল যুবসমাজকে দ্বীনের পথে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
এ মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় এক ধর্মীয় আবহের সৃষ্টি হয় এবং স্থানীয় মুসল্লিরা এমন আয়োজনকে স্বাগত