1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে গোপন বৈঠকের সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা দুলাল গ্রেপ্তার

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের দরিকান্দি জাইদারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দলীয় নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কামরুলের নেতৃত্বে সোনারগাঁ থানার একদল পুলিশ দ্রুত অভিযান চালায়। এ সময় মাহমুদুল হাসান দুলালকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতা-কর্মীরা পালিয়ে যান।

উল্লেখ্য, মাহমুদুল হাসান দুলাল বিগত ১৭ বছর ধরে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে দুলালকে জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোগরাপাড়া, দরিকান্দিসহ জেলার বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে আসছিলেন। রোববার দরিকান্দি এলাকায় এমন একটি বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

এএসআই কামরুল জানান, গোপন বৈঠকের খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতা-কর্মীরা পালিয়ে গেলেও দুলালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর