1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পঠিত

নামাজ পড়া যেমন ফরজ কোরআনের আইন কায়েম করাও সেরকম ফরজ- প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নামাজ পড়া যেমন ফরজ কুরআনের আইন কায়েম করাও সেরকম ফরজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ ৩) সোনারগাঁ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

১৬ই আগস্ট (শনিবার) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বারদী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এক বিশেষ মহিলা সমাবেশ ও বিনামূল্যে শিশুদের বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বারদী ইউনিয়ন শাখার সভাপতি মুজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ ৩) সোনারগাঁ আসন এর সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক জননেতা প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর ও ওয়ারী জোনের তদারককারী মাওলানা নেছার উদ্দিন, বারদী ও নোয়াগাও ইউনিয়নের তদারককারী মাওলানা ডাক্তার আবু বক্কর সিদ্দিক রোমান, এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ও স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, এখনো অনেক ভাই দ্বীনের দাওয়াত পাননি যে সকল বোনেরা এই অনুষ্ঠান উপস্থিত আছেন তাদের সকলকে অনুরোধ করছি আপনারা আপনাদের বাসার সকলকে ইসলামী আন্দোলনের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাবেন। কুরআনের সংসদ তৈরি করার জন্য দাঁড়িপাল্লায় ভোট চাইবেন।নামাজ পড়া যেরকম ফরজ কোরআনের বিধান, রাসুলের সুন্নত কায়েম করাও সেরকম ফরজ। নামাজ না পড়লে যে রকম গুনাগার হবেন কোরআনের এই দাওয়াত এর কাছ থেকে, ইসলামী আন্দোলনের কাছ থেকে দূরে থাকলেও ফরজ নামাজ ত্যাগ করার গুনার মতো গুনাগার হবেন। এ সময় তিনি আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনের সূরা আত-তাওবার ৩৩ নং আয়াতে বলেছেন “তিনিই সে সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীনসহ পাঠিয়েছেন, যেন তিনি আর সব দ্বীনের উপর একে বিজয়ী করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে”। সুতরাং কোরআনের বিজয়কে নিশ্চিত করার জন্য আমাদের সকলকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বক্তব্যের শেষে ঢাকা মহানগর দক্ষিণ থেকে আগত মেহমান বৃন্দ ও অনুষ্ঠানের মূল বাস্তবায়নকারী মোঃ হারুনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর