1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখলের দিন শেষ—- প্রিন্সিপাল ইকবাল

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২২২ বার পঠিত

হাকীম হারুনুর রশিদ, 

জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ -সিদ্ধিরগঞ্জ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মা বোনদের এক নাম্বার দাবিটা বাড়ি বাড়ি বৈধ গ্যাস সংযোগের বিষয়টি সংসদে প্রথম উঠাবো ইনশাআল্লাহ।

এবারের সংসদ নির্বাচন কোন যেনতেন মার্কা নির্বাচন হবে না, হতে দেয়া যাবে না। ভুলে জান যে, কোন রকম দলের মনোনয়ন আনতে পারলেই এমপি হয়ে যাবেন। স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করার কোন সুযোগ দেয়া হবে না। এবারের নির্বাচনে প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। জনতার প্রত্যক্ষ ও সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে আসতে হবে।

এবার বাংলাদেশের মানুষ ঠিক করবে কোন মার্কায় ভোট দিলে দূর্নীতি বন্ধ হবে, কোন দলকে ভোট দিলে চাঁদাবাজি বন্ধ হবে, কোন নেতাকে ভোট দিলে দখলবাজি বন্ধ হবে। বেকারত্ব দুর হবে ও সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচার বন্ধ হবে। সেই মার্কার নাম হচ্ছে দাঁড়ি পাল্লা। সব দল দেখা শেষ এবার জামায়াতে ইসলামীর বাংলাদেশ।

বুধবার ২২ অক্টোবর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজার ও বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে কালে তিনি এসব কথা বলেন। গণসংযোগ কালে তিনি আছর, মাগরিব নামাজ বাদ উপস্থিত মুসল্লিদে সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও দোয়া চান।

তিনি আরো বলেন আমরা একটি সোনালী সমাজ উপহার দিতে চাই। যেখানে থাকবে ন্যায়, সুবিচার ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। ইসলামি আদর্শভিত্তিক কল্যাণকর সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সুশাসন চায়, শান্তি চায়। ইনশাআল্লাহ, জনগণের ভোটে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।”
নারীর ক্ষমতায়ন ও ন্যায়ের সমাজ গঠনে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে কাজ করছে। সমাজের প্রতিটি স্তরে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়—এটি ন্যায়, সত্য ও জনগণের কল্যাণের জন্য।

তিনি আরো বলেন, আমাদের কোন আর্জি পেশ করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান করে বানিয়েছেন তাই অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, হে ইমানদারগণ আল্লাহ ভয় করার মত ভয় করো আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যু বরণ করো না। যে ব্যক্তি জীবনে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ও আন্তর্জাতিক জীবনে ও ইসলাম অনুসরণ করে তারাই প্রকৃত মুসলমান। সুতরাং আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবি করি জীবনের প্রতিটি সিদ্ধান্ত কুরআন ও হাদিসের আলোকে নেয়া ছাড়া মুসলমান হওয়া সম্ভব না।

তাই ভোট দেয়ার আগে একবার বিবেক দিয়ে ভাবুন কাকে ভোট দিলে আমার আল্লাহ খুশি হবেন। এবার কেউ যদি দশজনের ভোট একজনে দেয়ার স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্ন কে দুঃস্বপ্নে পরিণত করা হবে। আপনাদের ভোটে এবারের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, বৈদ্যের বাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি, হাফেজ নজরুল ইসলাম মানিক, সেক্রেটারি আজিজুল ইসলাম নিলয়, সহসভাপতি হাফেজ শহীদুল্লাহ প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর