
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় আহত পৌরসভার সেক্রেটারির খোজখবর নেন জামায়াত নেতারা
হাকীম হারুনুর রশিদ
গত শুক্রবার রাতে সনমান্দী যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সোনারগাঁ পৌরসভার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হোসাইন আহমেদ। দুর্ঘটনায় তার এক হাত ভেঙে যায় এবং তিনি বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার দুপুরে তার বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন উপজেলা সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লা, থানা কর্ম পরিষদ সদস্য ডাক্তার তোফাজ্জল হোসেন, হাকীম হারুনুর রশিদ, পৌরসভা জামায়াতের প্রচার সম্পাদক ইবনে ফাহাদ রনি, মোহাম্মদ শামীম হোসেন, আব্দুল আজিজ নিলয়সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মাওলানা হোসাইন আহমেদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।