
আব্দুস সালাম সুজন
সোনারগাঁ উপজেলায় মহান বিজয়ের মাস উপলক্ষে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জয়রামপুর যুব সমাজ এর উদ্যোগে ডিগবল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বিভিন্ন এলাকার তরুন খেলোয়াড় তৈরীর জন্য।এ খেলায় মোট ৩২ টি দল অংশগ্রহণ করেছে, উদ্বোধনীয় খেলায় ভবনাথপুর যুব সংঘ বনাম চান্দেরকির্ত্তী যুব সংঘ অংশগ্রহণ করে।
এই খেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন, অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘের সভাপতি রাসেল আহমেদ, বালুয়াকান্দী ডা: আবদুল গাফফার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এ্.কে.এম রেজওয়ানুল হক টিটু, দৈনিক সমকালীন কাগজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আব্দুস সালাম সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল মিয়া, মোঃ রনি মোল্লা, মোঃ শাহপরান মোল্লা, মোঃ রাসেল মিয়া প্রমূখ।