1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

বাংলার ঐতিহ্যবাহী শীত পার্বনকে স্মরণীয় করে রাখতে ৩০ জানুয়ারী শুক্রবার সকালে সোনারগাঁ পৌরসভার পৌর ভবনাথপুর এলাকায় সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ও অগ্নিবীণা কিন্ডারগার্টেনের যৌথ উদ্যোগে  পিঠা উৎসবের আয়োজন করা হয়। সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এ উৎব অনুষ্ঠিত হয়।সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা গাজীপুর সিটিকর্পোরেশন কর নির্ধারন কর্মকর্তা এ্যাডঃ মোঃ মাসুম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের দপ্তর সম্পাদক প্রফেসার ডঃ আজগর আলী, সাবেক মেজর মোঃ নাসির উদ্দীন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিল ফারুক আহমেদ তপন, সোনালী ব্যাংক রুপগঞ্জ শাখার এজিএম মতিয়ার রহমান। এসময় ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহেদ আলী, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান, দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফজলে রাব্বী সোহেল, যুগান্তর প্রতিনিধি আল আমীন তুষার, সোনারগাঁ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আহাম্মেদ হোসেন, ঈশাখাঁ একাদশের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লব, শিক্ষক মশিউর রহমান, সাংবাদিক খায়রুল আলম খোকন, মোঃ মনির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর