1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার অঙ্গীকার: জেলা প্রশাসক

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

 

আব্দুল হান্নান, সোনারগাঁও প্রাতিনিধি (নারায়ণগঞ্জ) ৭ এপ্রিল মঙ্গলবার ২০২৬

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে  জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে জেলা সিভিল সার্জন কার্যালয় নারায়ণগঞ্জে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রায়হান কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসনিম আক্তার পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান।

প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রায়হান কবির বক্তব্যে বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে, আমি বলতে চাই যে স্বাস্থ্য সুরক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। এই দিবসের জাতীয় প্রতিপাদ্য:-

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ”।

আমরা জানি, স্বাস্থ্য সেবা এখনও অনেক দেশেই সবার জন্য সহজলভ্য নয়। তাই আমাদের উচিত স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করা, যাতে প্রতিটি মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে। বিজ্ঞানের উপর আস্থা রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলেই আমরা জয় করতে পারি আগামীর যেকোনো স্বাস্থ্য ঝুঁকি। এই দিবসে, আমরা অঙ্গীকার করি যে, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা কাজ করব।

তিনি আরো বলেন যে, জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা সিভিল কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মোরশেদুল ইসলাম খান।

সভায় স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর