1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে বন বিভাগের উদাসীনতায় সামাজিক বনায়নের গাছ কেটে ফেলার অভিযোগ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৮৬ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সামাজিক বনায়নের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে সেলিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বনবিভাগের কর্মকর্তাদের নীরব ভূমিকায় জনমনে উঠেছে নানা প্রশ্ন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের রাস্তার দুপাশে প্রায় ২০ বছর আগে সরকার ও স্থানীয় জনগণের সমন্বয়ে সামাজিক বনায়নের কর্মসূচিতে অনেকগুলো গাছ রোপন করা হয়েছিল। দীর্ঘ দিনে গাছগুলো বড় হয়ে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক ভূমিকা রাখে। কিন্তু গত ১৩/১৪ এপ্রিল এলাকার প্রভাবশালী এক নেতা গাছগুলো কেটে বিক্রি করে দেন বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে তার নির্দেশে ৩টি বড় বড় গাছ কাটা হয় বলে জানা যায়। অভিযোগের ভিত্তিতে আলগীরচর গ্রামের আবুল হোসেনের ছেলে সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গাছ কাটার বিষয়ে একাধিকবার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি কিন্তু কোন সাড়া পাইনি। অবশেষে তাদের পরামর্শে ও আমার বাড়ি নির্মাণের প্রয়োজনে গাছ কেটে ফেলি। তবে ৩টি গাছ কাটার অভিযোগ মিথ্যা ও বানানো।

নাম প্রকাশে অনিচ্ছুক আলগীরচর গ্রামের এক ব্যক্তি বলেন, তারা প্রভাবশালী উচিত কথা বলতে গেলে তাদের সাথে ঝগড়া হবে। এজন্য কেউ তাদের বিরুদ্ধে কোন কথা বলে না। একে একে সবগুলো গাছ কেটে ফেলার পায়তারা হচ্ছে কিন্তু বনবিভাগ থেকে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ইতোপূর্বে ১টি গাছ কাটা হয় পরে সেই গাছ কে কি করল কিছুই জানিনা। অথচ এই গাছগুলো টেন্ডার করে অংশীদার জনগন ও সরকারি কোষাগারে জমা হওয়ার কথা। এ বিষয়ে সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে সোনারগা উপজেলা বনবিভাগের কর্মকর্তার সাথে যোগাযোগ করতে চাইলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় বনজ সম্পদ সংরক্ষণ নিরাপত্তা বিভাগীয় মামলা পক্রিয়াধিন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর