1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

বর্ষিয়ান রাজনীতিবিদ বাহাউল হকের দাফন সম্পন্ন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ,
আবু নূর মোহাম্মদ বাহাউল হক (৮১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শুক্রবার সকাল ৮ টা ১০ মিনিটে ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।শুক্রবার বাদ জুমআ ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের প্রথম জানাযার নামাজ ও নিজ গ্রাম সোনারগাঁ পৌরসভার গোয়ালদী প্রাইমারি স্কুল সংলগ্ন বালুর মাঠে বাদ আসর দ্বিতীয় জানাযার নামাজ শেষে তাকে তাঁর বাড়ির পাশে তাঁর প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমির প্রাঙ্গণে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় শূরা সদস্য ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, এনসিপির জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।মরহুম আবু নূর মোহাম্মদ বাহাউল হক জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়নে নারায়ণগঞ্জ-৩সোনারগাঁ আসন থেকে ১৯৮৮ সালে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে আওয়ামী লীগে যোগদান করে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ -৩ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেন। এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।তিনি সুবক্তা ও দক্ষ পার্লামেন্টারিয়ান ছিলেন। তাঁর দায়িত্ব পালনকালে তিনি এলাকার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন করেন। তিনি প্রায় দশ বছর বাংলাদেশের ঔষধ ব্যবসার কেন্দ্রীয় সংগঠন “বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের” সভাপতির দায়িত্ব পালন করেন।বাহাউল হক রাজনীতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন। তিনি হাই স্কুল, কারিগরি কলেজ, মা ও শিশু হাসপাতাল, নার্সিং কলেজ, চক্ষু হাসপাতাল, কিডনি সেবা কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। স্থানীয় অসংখ্য মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।  শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি সোনারগাঁয়ে বাহাউল হক টেকনিক্যাল ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। রাজনীতির পাঠশালা স্কুল অব থটের প্রতিষ্ঠাতা, বাহাউল হক সোনারগাঁ ফাউন্ডেশনের  চেয়ারম্যান, বাহাউল হক সাইন্স এন্ড  টেকনিক্যাল ইন্সটিটিউট ও বাহাউল হক একাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এছাড়াও দাতব্য চিকিৎসালয়,চক্ষু হাসপাতালসহ বেশ কিছু সামাজিক উন্নয়নে ও জীবনযাত্রার মান উন্নয়নে সোনারগাঁওবাসির জন্য প্রতিষ্ঠিত করে গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর