1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

সোনারগাঁয়ে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১১টায় সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।অনুষ্ঠানে দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি রবিউল হুসাইন এর সভাপতিত্বে ও সোনারগাঁ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্নসম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস, বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাবেক সভাপতি কবি রহমান মুজিব, সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমিন তুষার, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের শিক্ষা ও গবেষণা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, একাত্তর টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি শেখ ফরিদ, সংগঠক রোকেয়া আক্তার, কবি ও সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, সোনারগাঁ রিপোর্টাস ক্লাবের যুগ্ম-সম্পাদক ইমরান হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম পাপ্পু, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সদস্য রামীম হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকা শুরু থেকেই ব্যতিক্রমী সংবাদের মাধ্যমে পাঠকের মনজয় করেছে। এ পত্রিকা জনগণের পাশে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে আমরা এটাই প্রত্যাশা করছি। বক্তারা আরো বলেন, বর্তমানে এ পত্রিকায় জনাব  মুস্তাফিজ শফি সম্পাদক হিসেবে যোগদান করেছেন। তিনি ইতিমধ্যে এ পত্রিকায় অনেক নতুনত্ব এনেছেন। আশা করি এ পত্রিকা আরো বেশি পাঠক প্রিয় হবে।

আলোচনা শেষে কেক কেটে দেশ রূপান্তরের সাত বছর পূর্তি উদযাপন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর