1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে অজ্ঞাত পরিচয় বৃদ্ধা উদ্ধার পরিবারের সন্ধান চায় স্থানীয়রা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পানাম দুলালপুর এলাকায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধাকে পাওয়া গেছে। সোমবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা তাকে ঘোরাফেরা করতে দেখে। পরে বিকেল আনুমানিক ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্বেচ্ছাসেবী সংগঠন জাগো তারুণ্য ফাউন্ডেশন।
জানা যায়, দুলালপুর এলাকার মার্বেল ফ্যাক্টরির পেছনে, পানাম সিটি হাই স্কুলের পাশ থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৭০ বছরের মতো হবে। তবে তিনি নিজের নাম-ঠিকানা বা গ্রামের কোনো তথ্য স্পষ্টভাবে জানাতে পারছেন না।
বর্তমানে স্থানীয়দের তত্ত্বাবধানে রয়েছেন ওই বৃদ্ধা। ধারণা করা হচ্ছে, তিনি পথ হারিয়ে এ এলাকায় চলে এসেছেন।
এ বিষয়ে জাগো তারুণ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি তার পরিচয় শনাক্ত করতে পারেন বা পরিবারের খোঁজ জানেন, তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ:
জাগো তারুণ্য ফাউন্ডেশন
মোবাইল: ০১৮৪৫৫৫২৫৪৬
স্থানীয়দের মতে, দ্রুত তার পরিবারের সন্ধান পাওয়া গেলে তাকে নিরাপদে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর