1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জামায়াতের ড. আসগার আলী

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৮ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ড. আসগার আলী মাস্টারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি উপজেলা জামায়াতের সাবেক আমির ছিলেন।

রোববার (২৪ মে) নারায়ণগঞ্জের জেলা জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

দলীয় সূত্র জানিয়েছে, আগেভাগে প্রার্থী ঘোষণা করার ফলে তাকে বিজয়ী করতে ঘরে ঘরে জনমত গঠনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কার্যক্রম আরও জোরদার হবে। এছাড়া ড. আসগার আলীর দীর্ঘদিন শিক্ষক পেশায় থাকায় স্থানীয়ভাবে তার একটি জনমত রয়েছে।

জানা যায়, ড. আসগার আলী মাস্টার ২৭ বছর দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। ভালো ও মডেল শিক্ষকতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে “সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” সম্মাননায় ভূষিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ থেকে মাস্টার্সে প্রথম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও যুক্তরাষ্ট্র থেকে ডক্টরেট ডিগ্রি (পিএইচডি) অর্জন করেন।

বর্তমানে ইনসানিয়াত ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষকতা করছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন সিনেট সদস্য। ড. আসগার আলী বহু মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ ও এতিমখানা প্রতিষ্ঠা এবং পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ড. আসগার আলী বর্তমানে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও ভোটার। তার হাবিবপুরে নিজের পাঁচতলা একটি বাসা রয়েছে। এছাড়া সাদিপুর ইউনিয়নের নানাখীতে একটি বাড়ি রয়েছে তার। ড. আসগার আলীর একমাত্র ছেলে ইসলামী ছাত্রশিবিরের সোনারগাঁ উপজেলার সাবেক নেতা মো. ইয়াইহিয়াহ। তিনি বর্তমানে আমেরিকার স্থায়ী বাসিন্দা ও ব্যবসায়ী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর