1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে আমার কিছু কথা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৩০ বার পঠিত

ফজল মুহাম্মদ, লেখক প্রবাসী সাংবাদিক

বাংলাদেশ সহ দুনিয়ার দেশে দেশে দেড় কোটি প্রবাসী দেশ প্রেমিক শহীদ জিয়ার অবদান কে মনে করছেন। একজন সৈনিক থেকে একজন মুক্তিযোদ্ধা। এরপর একজন সেনাপতি। ঐতিহাসিক সাতই নভেম্বর ১৯৭৫। এরপর সফল রাষ্ট্রপতি ইত্যাদি নানা পদ পদবীর গবেষণা বা লেখা অনেকে লিখেছেন আবার অনেকে লিখবেন; অদূর ভবিষতে। আমি একটি ছোট্র অনুরোধ করছি শাসক দল বিএনপির কাছে এবং শহীদ জিয়ার রক্তের উত্তরসূরী বর্তমান প্রধানমন্রী তারেক রহমানের কাছে; মেহেরবানী করে শহীদ জিয়াকে আর বেগম খালেদা জিয়াকে তথাকথিত বাকশালীদের নেতার মতো দলীয় ফ্রেমে বন্দী করবেন না। আমার অনুরোধ শহীদ জিয়া কেন সার্ক ফোরাম গঠণ করেছিলেন; উহার নেপথ্যের ইতিহাস এবং আগামী একশ বছরের দখিন এশিয়ার ভূরাজনীতির সামরিক করায়ত্ত তথা কৌশলী সামরিক শ্রেষ্ঠত্ব কার হাতে থাকবে বা কারা দখলে নেবে ঐ বিষয়ে আগাম গবেষণা দরকার। শহীদ জিয়ার সার্ক ফোরামের দূরদর্শী বাস্তবতার আলোকে। জিয়াকে শহীদ করার আসল ঘটনাটিকে কুলাংঙার নারী গোর জেনারেল এরশাদ জেনারেল মন্জুরকে খুন করে ধামাচাপা দিয়েছে। ২০০৭ ও ২০০৮ সালে যখন ফখরুদ্দীন আর জেনারেল মঈন ও জেনারেল মাসুদ গং এক এগারোর ক্যু ঘটালো তখন আমি উত্তর আমেরিকাতে বসে GEO POLTITICS OF NORTH AMERICA বিষয়ে দখিন এশিয়ার ভূরাজনৈতিক কৌশলে চীনের মুকাবিলায়ে পশ্চিমা দুনিয়ার কলোনিয়াল মাষ্টার গং আগামীতে কোন কৌশলে আমাদের দখিন এশিয়ার ছোট ছোট রাষ্ট্রগুলোকে দখলে রেখে সামরিক ও কূটনৈতিক ভাবে মেরুদন্ডহীন করে রাখতে চায় উহার বেশ কিছু আলামত গবেষণাতে পেয়েছিলাম। আর উহার সাথে শহীদ জিয়ার সার্ক ফোরামের ভবিষত কৌশলী সামরিক জোটের প্রস্তুতি মিলিয়ে দেখেছিলাম। আজ নয়াদিল্লী কেন সার্ক ফোরামকে পংঙু বানিয়ে রেখেছে ; ঐখান থেকে ঢাকা, কলম্বো, ইসলামাবাদ, কাঠমুন্ডু আর কাবুল কিভাবে মুক্ত হয়ে সার্ক ফোরামকে শক্তিশালী করবে উহার জন্যে গভীর ভাবে গবেষণা ও সামরিক
প্রস্তুতি দরকার। যারা দিল্লীর চাণক্য কৌশলকে পরাভূত করে শহীদ জিয়ার সার্ক ফোরামকে সম্রাট বাবরের কাবুল থেকে সম্রাট জাফরের রেংঙুন পর্যন্ত সামরিক জোটে রূপান্তর ঘটাবে।
শহীদ জিয়ার সার্ক ফোরামের এই গোপণ বাসনাটিকে আমাদের তরুণ বাহিনী দখিন এশিয়ার অন্যান্য দেশের তরুণ বাহিনীকে সংযুক্ত করে গোটা দখিন এশিয়ার ভূরাজনীতি থেকে সকল ভিনদেশী কলোনিয়াল মাষ্টার গংদের অদৃশ্যমান খেলোয়াড়দের বিতাড়িত করতেই হবে। নতুবা ঢাকা সহ অন্যান্য ছোট ছোট রাষ্ট্র গুলোর স্বাধীনতা রক্ষা করা যাবে না। তাই আওয়াজ উঠুক সার্ক ফোরাম শক্তিশালী চাই। স্বাধীন অর্থনৈতিক সক্ষমতা চাই।

ফজল মুহাম্মদ । টরন্টো কানাডা
থেকে। শনিবার 30শে মে 2026।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর