1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ পাঁচ জন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত

আব্দুল হান্নান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রাতিনিধি:-

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

১১ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বন্দরের মদনপুরের চাঁনপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকালে রান্নার প্রস্তুতির সময় দিয়াশলাই জ্বালানোর কারনে সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা পাঁচজন দগ্ধ হন।

দগ্ধরা হলেন  হযরত আলী (৮), সুলতানা (৩৫), মান্নান (৫০), সিয়াম (১৯) ও মিম (১৩)। তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। বিস্ফোরণের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক চিকিৎসক, ডা. শাওন বিন রহমান জানান, একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাহিদ জানান, এলপিজি সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে রান্না ঘরে গ্যাস ছড়িয়ে ছিল। রান্না করতে চুলায় আগুন জ্বালাতেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিদগ্ধ মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ইউনিট প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে ৩৫ বছর বয়সী সুলতানা শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছেন। ১৩ বছর বয়সী মিম ৪১ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৮ বছর বয়সী হযরত আলী শরীরের ৮ শতাংশ দগ্ধ হওয়ায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আব্দুল মান্নানের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

অন্যদিকে সিয়ামের শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। সকালে আগুনের উৎস সৃষ্টি হলে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

স্থানীয়দের দাবি, আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত ও নিয়মিত তদারকি জোরদার করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর