1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

এমপি মান্নানের ছেলে সজীব ডিবির হাতে আটক

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮৬ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
(২১জুন রবিবার) বিকাল সাড়ে চারটায় ডিবি পুলিশ এমপি পুত্র সজিবকে ঢাকার বসুন্ধরা নিজ ভাষা থেকে আটক করেন।

ডিবি পুলিশ জানায়, এমপি পুত্র সজীবের বিরুদ্ধে নারায়ণগঞ্জ এসপি অফিসে ৫-৬টা অভিযোগ করা হয়েছে, এবং ঢাকায়ও তিন-চারটা অভিযোগ আছে।  এসব অভিযোগ ভেরিফাই করে, যদি তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর প্রমাণ না পাওয়া গেলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে।
২০২৪ সালের ৫ আগস্টের পর এমপি পুত্র সজীব বেপরোয়া হয়ে যায়। নৌ চাঁদাবাজি, স্টান চাঁদাবাজি, টোল প্লাজা দখল,  আনন্দবাজার বালু ভরাট, বিভিন্ন কোম্পানিতে চাঁদাবাজি, কোনভাবেই তাকে থামানো যাচ্ছিল না।
সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় প্রায় কয়েকটি কোম্পানিতে দৈনিক কয়েক কোটি টাকা চাঁদাবাজি করে এই সজীব। শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের মতো মাফিয়া হয়ে উঠে মান্নান পুত্র সজীব। তার ছত্রছায়ায় সোনারগাঁয়ে কয়েকশ সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, খুন, ধর্ষণ, মাদক ব্যবসায়ের একচ্ছত্য চালিয়ে যাচ্ছে। সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের সাধারণ মানুষ অসহায় পড়ে।এই কয়েক মাসে নারায়ণগঞ্জের এ দুই উপজেলার মানুষ এমপি পুত্র সজীবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিভিন্ন দপ্তরে বিচারের দাবিতে অভিযোগপত্র দায়ের করে।
ডিবির হাতে সজীবের গ্রেফতার এর কারনে, নারায়ণগঞ্জের যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদকের পথ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর