1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁকে হারিয়ে কাবাডি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আড়াইহাজার

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে আমান-আয়াত, তাবিথা-অয়ন কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে সোনারগাঁ দলকে পরাজিত করে আড়াইহাজার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ ও রক্ষণে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। শেষ পর্যন্ত দুর্দান্ত দলীয় পারফরম্যান্সের মাধ্যমে আড়াইহাজার দল জয় নিশ্চিত করে এবং চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয়।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রকিবুল ইসলাম রাকিব। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী আড়াইহাজার দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ সোনারগাঁ দলের হাতে রানারআপ ট্রফি তুলে দেন। এ সময় বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর