1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে|

(৬জুলাই সোমবার) সোনারগাঁ ষ্টেডিয়াম মাঠে খোলা আকাশের নিচে সকাল ৯টা থেকে প্রায় তিন ঘন্টা বসিয়ে রেখে এ বৃক্ষ বিতরণ করা হয়| সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষ বিতরণ করা হয়|
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান|
বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত|
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, সোমবারের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীদের একরকম জোর করে সোনারগাঁ স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়|সেখানে রোদের মধ্যে খোলা আকাশের নিচে  মাধ্যমিক, প্রাথমিক ও কিন্ডারগার্টেনের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের বসিয়ে রাখা হয়| গরমে অতিষ্ঠ হয়ে চলে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয়|মাঠে শিক্ষার্থীদের ছায়ার জন্য কোন সামিয়ার ব্যবস্থা পর্যন্ত ছিল না|অথচ অতিথিদের জন্য মঞ্চ করে ছায়ার ব্যবস্থা ছিল|

অভিভাবকরা আরও বলেন, পরীক্ষা স্থগিত করার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়| গাছগুলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিলে পরীক্ষা শেষ করে তারা সংগ্রহ করতে পারতো|
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান,  উপজেলা প্রশাসনের এক চিঠির কারনে বাধ্য হয়ে পরীক্ষা স্থগিত করতে হয়েছে| সোনারগাঁয়ের সকল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়| ১০টি ইউনিয়নের ১০ টি স্থানে চারা বিতরণের এ কর্মসূচী পালন করা হয়|
মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়ত এর প্রধান শিক্ষক মো. শাহ আল জানান, বৃক্ষ বিতরণের কর্মসূচীর কারনে আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে| প্রশাসনের নির্দেশে এ সিদ্ধান্ত নিতে হয়েছে|
এব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সাথে কথা হলে পরীক্ষা স্থগিত করে রোদে শিক্ষার্থীদের বসিয়ে রেখে বৃক্ষ বিতরণের বিষয়ে তিনি বলেন, স্টেডিয়ামে রোদ নাই| পরীক্ষা স্থগিতের কথা বলেছেন বিষয়টি এরকম নয়|পরীক্ষাটি শীফট করা হয়েছে|

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খাঁন এর সাথে যোগাযোগ করে পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান|
পরীক্ষা স্থগিতের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানের সভাপতি মোঃ রায়হান কবির জানান, আমি যতটুকু জানি এ বিষয়টিকে রেসিডিউল করা হয়েছে| শিক্ষার্থীদের রোদে বসিয়ে রাখা বিষয়ে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে|
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণের বিষয়ে ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ও ডিসি (জেলা প্রশাসক) এর সাথে কথা বলার জন্য বলেন|

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর