1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

 সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ স্মরণ সভায় আজহারুল ইসলাম মান্নান এমপির ঐক্যের আহ্বান 

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯২ বার পঠিত

আব্দুল হান্নান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-

জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণে স্মরণ সভার আয়োজন করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।

(বৃহস্পতিবার ১৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিন্নাত, অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুব শক্তির সহ-সভাপতি তুহিন মাহমুদ, সাবেক আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা যুব শক্তির শাকিল সাইফুল্লাহ, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক বাঁধন ও শামীম আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয়, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ওলামায়ে কেরামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, “জুলাই আমাদের সবার কৃতিত্ব, কারো একার নয়। জুলাই শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের পরকালের শান্তি কামনা করি। আহতদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে এবং তাদের সকল সহযোগিতায় আমরা পাশে আছি।”

তিনি আরও বলেন, “বড় দুঃখের সাথে বলতে হয়, গত মঙ্গলবার মোগড়াপাড়া চৌরাস্তায় এনসিপির পথযাত্রা সভায় যুবদলের কেন্দ্রীয় সদস্য খাইরুল ইসলাম সজিবকে নিয়ে ভুলভাল বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এরকম বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। মতের বিরোধিতা ও মতানৈক্য থাকবে, কিন্তু আমরা সকলেই এক এবং অভিন্ন। কারো প্রতি আক্রোশমূলক প্রমাণিত বক্তব্য যেন না হয়, সেজন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাই।”

এসময় বক্তারা জুলাই শহীদদের আদর্শ ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর