
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”- এ শ্লোগান নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা ও একটি ছাতা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে ।
এ কর্মসূচি সফল ও বাস্তবায়নের লক্ষ্যে “ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় রোববার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা নদীর তীরে অবহেলিত চরাঞ্চল নুনেরটেক সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ গাছের চারা ও একটি ছাতা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু।
বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের সভাপতি ফজলু মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুনেরটেক সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জামাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা ওহাব, সহ-সভাপতি জিলানী মেম্বার, বারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ বিল্লাল মুন্সি, বারদী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি ফরিদ, সভাপতি তোফাজ্জল, সাংগঠনিক সম্পাদক তৈয়ব, বারদী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আক্তার, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির নেতা স্বপন, নাছির, জসিমসহ অসংখ্য নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সেলিম হোসেন দিপু বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ গাছের চারা ও একটি ছাতা বিতরণ করেন। তিনি বলেন, আমাদের বিশ্বাস শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া এ ছোট্ট চারাগাছগুলো একদিন শুধু ফলই দেবে না, বরং নির্মল বাতাস, সবুজ পরিবেশ এবং একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে। পরে স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয় ।