1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের গবেষণা অফিসার এ কে এম মুজ্জাম্মিল হক। অনুষ্টানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।
জাতীয় কারুশিল্প পরিষদ ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মশালায় সোনারগাঁ উপজেলার জামদানী বয়নশিল্পের ১৫ জন শিল্পী ও সাংবাদিকরা অংশ নেন। কর্মশালায় আলোচনা আরো বক্তব্য সাংবাদিক নাফিজ আশরাফ, হাসান মাহমুদ রিপন, রবিউল হুসাইন,জামদানী শিল্পী আবু তাহের, মো. রফিকুল ইসলাম, রিনা বেগম. মোহাম্মদ আলী, কোহিনুর আক্তার প্রমুখ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে “জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে অনুষ্টিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। রিসোর্স পার্সন ও প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।

কর্মশালায় বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি বয়নশিল্পের বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা, জামদানি নকশার বৈচিত্র্য ও উন্নয়ন, রঙের সুষম বিন্যাস, পণ্যের গুণগত মানোন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সমন্বয় এবং নতুন ডিজাইন ও পণ্য বৈচিত্র্যকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা জামদানি শিল্পের ঐতিহ্য ও স্বকীয়তা সংরক্ষণের পাশাপাশি সময়ের চাহিদা বিবেচনায় নকশা ও পণ্যে বৈচিত্র্য আনা, গুণগত মান উন্নয়ন, আধুনিক বাজারব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উৎপাদন এবং দেশ-বিদেশে জামদানি পণ্যের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী কর্মশালা ও নকশা উন্নয়ন প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর