1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ের প্রধান শিক্ষক ৪বছর ধরে লন্ডনে, স্কুলের নিয়ন্ত্রণ বড় ভাইয়ের হাতে

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাজী মতিউর রহমান সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসবির আহমেদ প্রায় চার বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। এত দীর্ঘ সময় তিনি কীভাবে ছুটিতে রয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায়, তার আপন বড় ভাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভেজ আহমেদ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করছেন। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্ত্রী সানজিয়া বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে প্রভাব রাখছেন বলে অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে এসব অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ম্যানেজ করতে অর্থ দেওয়ার অপচেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষকের দীর্ঘদিনের ছুটির বিষয়টি কীভাবে অনুমোদিত হয়েছে, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং শিক্ষকদের নিয়মিত উপস্থিতি—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগগুলো যাচাই-বাছাই করে তদন্তের মাধ্যমে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর