1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষ টাকার মাছ হত্যা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ আক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে খামারের সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় খামার মালিকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

​উপজেলার ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামতাল মালিভিটা এলাকায় এ বর্বরোচিত ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত খামারটি স্থানীয় বর্তমান ইউপি সদস্য (মেম্বার) হাজী মোঃ শফুরউদ্দিন ।
ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, কামতাল মালিভিটা এলাকার ওই পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন মেম্বার শফুরউদ্দিন। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে খামার বন্ধ করে বাড়ি যান তিনি। পরদিন সকালে স্থানীয়রা পুকুরে রুই, তেলাপিয়া , পাঙ্গাসহ বিভিন্ন জাতের মরা মাছ ভেসে উঠতে দেখে তাকে খবর দেয় এলাকার লোকজন ।

​খামার মালিক হাজী মোঃ শফুরউদ্দিন জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত কেমিক্যাল বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে। এতে পুকুরের ছোট-বড় সব মাছ মরে ভেসে উঠেছে, যার আনুমানিক মূল্য কয়েক লক্ষাধিক টাকা।
এ ঘটনায় স্থানীয় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর