1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

দুই ভাইয়ের কামরা কামরি বিএনপি থেকে বহিষ্কারের মাধ্যমে শেষ হলো

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

দুই ভাইয়ের কুকুরের মত কামড়াকামড়ি শেষ। পান থেকে চুল খসলেই দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি লাটা লাঠি শুরু হয়। আর এই দৃশ্য দেখে এলাকার জনগণ, দলীয় নেতাকর্মী, কোনভাবেই তাদেরকে শৃংখলায় ফিরে আনা যায়নি। তাই সোনারগা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান ও সোনারগাঁ বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দলীয় কুকুরের মত কামড়াকামড়ি দুই ভাইকে বিএনপির সকল পথ থেকে বহিষ্কার করলেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির দুই নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দলীয় পদ-পদবি ব্যবহার করে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্দেশক্রমে তাদের বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তারা ভবিষ্যতে দলীয় পদ-পদবি ব্যবহার করে কিংবা কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, আব্দুর রউফ ও আব্দুল জলিল দুই সহোদর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সম্প্রতি উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় দুই পক্ষের সংঘর্ষ এবং বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।

ঘটনার তিন দিন পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলের সুনাম ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর