1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ, পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবি

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিরপরাধ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় নারী-পুরুষ। এ সময় তারা হামলার সুষ্ঠু তদন্ত, মামলা প্রত্যাহার এবং পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবি জানান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামবাসীর উদ্যোগে সোনারগাঁও উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ও এসআই হারুনের অপসারণের দাবি জানান। তাদের অভিযোগ, গ্রামবাসীর পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে এখনো মামলা নেওয়া হয়নি। উল্টো তদন্তের নামে স্থানীয়দের হয়রানি করা হচ্ছে।

গ্রামবাসী জানান, জৈনপুর গ্রামের ‘আর অ্যান্ড এইচ-জৈনপুর রোড ভায়া পিরোজপুর ইউপি অফিস’ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। হালকা যানবাহন চলাচলের জন্য নির্মিত সড়কটি দিয়ে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভারী যানবাহন চলাচল করছে। এতে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে।

এ বিষয়ে গত মে মাসে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেও কার্যকর কোনো ব্যবস্থা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।

গ্রামবাসীর দাবি, ২০ আগস্ট সড়কটি রক্ষায় ভারী যানবাহন চলাচলে বাধা দিলে কোম্পানির লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে নারীসহ সাতজন আহত হন। পরে কোম্পানির পক্ষ থেকে করা মামলায় হামলায় আহত ব্যক্তিদের পাশাপাশি সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও দিনমজুরদেরও আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, হামলার ঘটনায় তারা প্রশাসনের কাছে অভিযোগ দিলেও এখন পর্যন্ত তা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। বরং পুলিশি তদন্তের নামে তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।
এ ঘটনায় থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ও এসআই হারুনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।

মানববন্ধন থেকে হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার, গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার অপসারণ এবং জৈনপুর সড়কটি রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর