1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের বন্দরে লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

আব্দুল হান্নান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) বিশেষ প্রতিনিধি:
‎
গতকাল ‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব নারায়ণগঞ্জ ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় নিহত ব্যক্তির লাশ কাঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
‎
‎এ সময় বিক্ষোভকারীরা নিহত শাহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বিভিন্ন স্লোগান দিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ করেন এবং দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান।
‎
‎বিক্ষোভে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, শাহিনকে প্রকাশ্যে হামলা করে গুরুতর আহত করা হয়েছিল। কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে। অথচ ঘটনার সঙ্গে জড়িতরা এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষুব্ধ।
‎
‎এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শাহিন হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে বন্দর থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
‎
‎লাশ নিয়ে বিক্ষোভ শেষে বাদ মাগরিব নিহত শাহিনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‎
‎উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী জামে মসজিদের সামনে শাহিনের ওপর দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে হামলার অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মদনপুরের বারাকাহ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সর্বশেষ ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ সেপ্টেম্বর বিকেল হাসপাতালের বিরোধ ও দেওয়ানি মামলার জেরেই এ হামলা হয়েছে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর