
বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের দাবি , প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের কয়েকজনকে আহত করে এবং তাদের একজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিপক্ষদের মত জানিয়ে বলা হয়েছে সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত হয়ে উভয় পক্ষের লোকজন সোনার গাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, জমি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে