1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

মাদক,ছিন্তাই ও সন্ত্রাস ঠেকাতে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ মতিন এর কাছে এলাকাবাসীর আবেদন।
মদনপুর ইউনিয়নের ২নং আন্দিরপার গ্রামের যুবসমাজ,মসজিদের ইমাম সহ এলাকাবাসী এই আবেদন করে।

তাড়া বলেন চেয়ারম্যানের এলাকায় দিন দিন বাড়ছে মাদক বেচাকেনা ও কিশোর গ্যাংয়ের উৎপাত। চুরি, ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। এই অবস্থায় মাদক ও সন্ত্রাস নির্মূল করে নিরাপদ এলাকা গড়ে তুলতে মদনপুর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃমতিন এর কাছে সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।গতকাল (বৃহস্পতিবার ) সকাল ১১ টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী সাধারণ মানুষের একটি প্রতিনিধি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের কাছে এই সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন।লিখিত আবেদনে এলাকাবাসী উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে মদনপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে নির্জন রাস্তা, স্কুল-কলেজের আশপাশ এবং প্রধান মোড়গুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সন্ধ্যার পর সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। সিসি ক্যামেরা না থাকায় অপরাধীদের শনাক্ত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।এলাকাবাসীর পক্ষে একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা আমাদের সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পাড়া-মহল্লায় সিসি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধীদের মনে ভয় থাকবে এবং অপরাধ অনেক কমে আসবে। আমরা আশা করি চেয়ারম্যান সাহেব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবেন।”আবেদন গ্রহণ করে ইউপি চেয়ারম্যান জানান, মাদকের বিরুদ্ধে বর্তমান পরিষদ ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। তিনি বলেন, “এলাকাবাসীর দাবিটি অত্যন্ত যৌক্তিক। ডিজিটাল ও নিরাপদ ইউনিয়ন গড়তে আমরা সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা হাতে নিচ্ছি। দ্রুতই বাজেট বরাদ্দ করে প্রথম ধাপে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।”এই উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় পুলিশ প্রশাসন এবং যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর