1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচপুর ইউনিয়নের পুরান বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণকে ডেঙ্গুর ভয়াবহতা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সচেতন করা হয়। বিশেষ করে বাড়িঘর, দোকানপাট ও আশপাশের এলাকায় পানি জমে থাকতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদির সাউদ, হালিম আজাদ। কাচপুর যুব সমাজ সংগঠনের পরিচালক মোঃ মাহফুজ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা কোনো একক সংগঠনের দায়িত্ব নয়; এটি একটি সামাজিক দায়িত্ব। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, টব, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমাতে হলে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা বা অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে কাচপুর পুরান বাজার ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় বিষয়ক লিফলেট তুলে দেওয়া হয়।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর