1. admin@pratidinernarayanganj.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নয়াপুর ঐতিহাসিক ৮দিন ব্যাপী ৫০তম ইসলামী মহাসম্মেলন বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎ সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম

মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৪ বার পঠিত

নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি :

আসন্ন মুসাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জনাব মোঃ নাজির মাহমুদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুসাপুর এলাকায় আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনাব ডা. ইদ্রিস আলীর উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন জনাব আবুল খায়ের, আবুল কালাম, সালাউদ্দিন, আতাউর রহমান, মজিবুর রহমান, বাদল, মাফু হোসেন, আসাদুল্লাহ, আবুল হোসেন সাগর, রিয়াজুল হক প্রধানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব ইসহাক মাস্টার। পরে জনাব আতাউর রহমান, জনাব রাসেল,জনাব রানা আহমেদ,জনাব বাদল, জনাব মামুন, জিনাব আবেদ,জনাব সাইফুল, জনাব রাকিব ও জনাব চান শরিফসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা ৭নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মেম্বার প্রার্থী নাজির মাহমুদ বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে এলাকার মানুষের কল্যাণে কাজ করবেন। রাস্তাঘাট ও ড্রেনেজ উন্নয়ন, সড়কবাতি স্থাপন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা-স্বাস্থ্যসেবায় সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, “জনপ্রতিনিধিত্ব কোনো পদ নয়, এটি মানুষের সেবা করার একটি সুযোগ। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে চাই।”

সভা শেষে মাওলানা বোরহান উদ্দিন জিহাদি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। পরে জনাব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর