1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

‘আল্লাহর রং গ্রহণ করো; আর রঙের দিক থেকে আল্লাহর চেয়ে উত্তম আর কে?’-পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ১৩৮ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে দেশবরেণ্য শিক্ষাবিদ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, মানুষের জীবনকে আল্লাহর নির্দেশিত আদর্শ ও মূল্যবোধে রাঙিয়ে তুলতে হবে। দ্বীনি ও নৈতিক শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গুহাট্রা গ্রামে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আসলাম মিয়া মাদরাসার নতুন শাখার আনুষ্ঠানিক শুভ সূচনা ঘোষণা করেন। এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আসলাম মিয়া। মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত সমর্থিত সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ড. আসগর আলী, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।

এ ছাড়া বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সোনারগাঁ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহীম, আসদুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও মুহাম্মাদ শাহজালাল মিয়া, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সারোয়ারসহ স্থানীয় ওয়ার্ড মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম-খতিব, আলেম-ওলামা ও সাংবাদিকরা।

বক্তারা বলেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সারাদেশের ১২৭টি শাখার মধ্যে সোনারগাঁয়ের এ শাখাটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। দীর্ঘদিনের প্রত্যাশার পর সোনারগাঁয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, তানযীমুল উম্মাহ বাংলাদেশের একটি পরিচিত ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলার সুযোগ রয়েছে। সোনারগাঁয়ের মতো গ্রামীণ এলাকায় এ ধরনের একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হওয়ায় স্থানীয়রা উপকৃত হবেন।
বক্তারা মাদরাসা কর্তৃপক্ষের প্রতি স্থানীয় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনার আহ্বান জানান। তারা বলেন, এটি গ্রামীণ জনপদ। তাই এলাকার শিশুদের দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ সহজ করতে মাসিক বেতন ও অন্যান্য খরচের ক্ষেত্রে পরিচালকদের সহনশীল ভূমিকা রাখা প্রয়োজন। এতে আরও বেশি শিশু কোরআন হিফজ ও দ্বীনি শিক্ষার সুযোগ পাবে।

অনুষ্ঠানে বক্তারা তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার নতুন শাখার সার্বিক সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে স্থানীয়দের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর