1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীর আক্রমণে সাংবাদিক গুরুতর আহত

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করতে গিয়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর আক্রমণে গুরুতর আহত হয়েছেন সাংবাদিক জয়নাল আবেদীন। এ ছাড়াও আরো ৬ জন মারাত্মকভাব জখম হয়েছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর (বুধবার) সোনারগাঁয়ের বারদীতে জমির বিরোধ মীমাংসা করতে গিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী এবং তার লোকজনের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছে দৈনিক সংগ্রামের সোনারগাঁ সংবাদদাতা সাংবাদিক জয়নাল আবেদীন। তিনি মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছেন। তাকে বাচাতে এগিয়ে আসলে তার ভাইদেরও পিটিয়ে ও কুপিয়ে আহত করা।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক জয়নাল আবেদীন জানান, আমার বড় ভাইয়ের সাথে তার প্রতিবেশী মাদক ব্যবসায়ী ও মাদকসেবী নবীর হোসেনের বাথরুম সংস্কার নিয়ে বিরোধ চলছিল। ইতোমধ্যে তাহার নামে থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। আজ সকালে আমার বড় ভাই রাজমিস্ত্রি নিয়ে তাহার ২০ বছরের অধিক সময় ধরে ব্যবহৃত বাথরুমটি সংস্কার করতে গেলে মাদক ব্যবসায়ী নবীর ও তার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমার বড় ভাইয়ের উপর হামলা চালায়। আমি জানতে পেরে তাদের দুজনের মধ্যকার বিরোধ মীমাংসা করতে গিয়েছিলাম কিন্তু আমাকে বিনা উস্কানিতে লাঠি সোটা ও লোহার রড নিয়ে হামলা চালায়। আমার মাথায়  ও কপালে গুরুতর জখম হয়। ইতোপূর্ব সে আমার ভাইদের উপর ও আমার পরিবারের উপর হামলা চালায় ও বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছিল। আমার উপর এই জঘন্য হামলার বিচার চাই। আমি ইতিমধ্যেই সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছি।
সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেছেন, আপনি অভিযোগ দিয়ে যান। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর