1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁয়ে মাঠ সংকটে খেলাধুলা বঞ্চিত তরুণদের জন্য ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’ টার্ফ মাঠের যাত্রা শুরু

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’। আধুনিক পরিবেশে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ টার্ফ মাঠের যাত্রা শুরু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা প্রধান ফটকের সামনে বাবুল মিয়ার মার্কেটের দোতলায় ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁ পৌরসভার সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর মো: রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: সোলায়মান, এস এম আবু সাইদ, রফিকুল ইসলাম, আল মাহমুদ সানি,
এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও শুভাকাঙ্ক্ষীরা।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ তরুণদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হবে। ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনার সফলতা কামনা করছি।”
‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র প্রতিষ্ঠাতা উজ্জ্বল হোসাইন মাসুম বলেন, “সোনারগাঁয়ের তরুণদের জন্য একটি সুন্দর ও নিরাপদ খেলাধুলার পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। মাঠের সংকটের কারণে অনেক তরুণ নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই টার্ফের মাধ্যমে তারা আধুনিক পরিবেশে খেলাধুলার সুযোগ পাবে। আমরা চাই, তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক।”
তিনি আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’কে সোনারগাঁয়ের তরুণদের জন্য একটি মানসম্মত ক্রীড়া ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধন শেষে অতিথিরা টার্ফ এরিনার বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং এর সফলতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর